- হাজী শরীয়তউল্লাহ উনিশ শতকের প্রথমদিকে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে ফরায়েজি আন্দোলন শুরু করেন। - শুরুতে এই আন্দোলন ছিলো একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন। - হাজী শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং তিনিই একে রাজনৈতিক রূপ দেন। - ১৮৬২ সালে দুদু মিয়ার মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। (তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)