মূল বিষয়বস্তুতে যান

মুসলিম লীগ গঠিত হয় কত সালে?

সঠিক উত্তর

১৯০৬

সঠিক উত্তর: ১৯০৬

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের ঘোষণার ফলে অবহেলিত পশ্চাদপদ বাংলার মুসলমানদের মধ্যে আশার সঞ্চার হয়।
- কিন্তু কংগ্রেস এবং হিন্দু নেতৃবৃন্দ বঙ্গভঙ্গের চরম বিরোধিতা শুরু করে। 
- অপরদিকে নবাব সলিমুল্লাহ ১৯০৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার নতুনভাবে শাসন সংস্কার চালু করার বিষয়টি বিবেচনায় নিয়ে আসেন।
-  ১৯০৬ খ্রিস্টাব্দে ১ অক্টোবর আগা খানের নেতৃত্বে ৩৫ সদস্য বিশিষ্ট মুসলিম প্রতিনিধি দল সিমলায়, বড় লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন।
- সেখানে বড় লাটের কাছে মুসলমানদের স্বার্থ রক্ষা সংক্রান্ত একটি দাবি নামা পেশ করা হয়।
- এই সাক্ষাৎকারের পর মুসলমান নেতৃবৃন্দ তাঁদের দাবি-দাওয়া আদায়ের জন্য একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করেন।
- ১৯০৬ খ্রিস্টাব্দের ডিসেম্বরের ৩০ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘নিখিল ভারত মুসলিম এডুকেশন কনফারেন্স’।
- সম্মেলন শেষে নওয়াব ভিখারুল মুলক্-এর সভাপতিত্বে মুসলিম নেতাদের উপস্থিতিতে একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়।
- এই সভায় নবাব সলিমুল্লাহ ‘নিখিল ভারত মুসলিম লীগ’ নামে একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
- প্রস্তাবটি সমর্থন করেন হাকিম আজমল খান, জাফর আলী খান, মুহম্মদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।
- এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯০৬ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর ঢাকার শাহবাগে গঠিত হয় ‘নিখিল ভারত মুসলিম লীগ’ নামে একটি রাজনৈতিক দল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৯০৬ সঠিক
  2. ১৯০৯
  3. ১৯১৯
  4. ১৯২৩

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল