• In the sentence - Although it was raining, the players continued the match.
“Although it was raining” and “the players continued the match” are respectively - Subordinate clause and Principal clause.
• Principal clause:
যে Clause-এ একটি subject, একটি finite verb থাকে এবং মূল sentence থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Clause বলে।
Example: Although it was raining, the players continued the match.
এখানে the players continued the match হলো Principal Clause, কারণ এটি নিজেই পূর্ণ অর্থ প্রকাশ করে।
• Subordinate clause:
যে Clause-এ একটি subject ও একটি finite verb থাকার পরেও পূর্ণ অর্থ প্রকাশের জন্য Principal Clause-এর উপর নির্ভরশীল থাকে, তাকে Subordinate Clause বলে।
Example: Although it was raining, the players continued the match.
এখানে Although it was raining হলো Subordinate Clause, কারণ এটি সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অপর clause the players continued the match-এর উপর নির্ভরশীল।
Subordinate Clause সাধারণত who, when, how, that, although, because, if, so that, in order that ইত্যাদি দিয়ে আরম্ভ হয়।
Correct Answer: ক) Subordinate clause and Principal clause.
Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications.