মেধাবী
Toggle menu

'বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে' বাক্যে 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি?

সঠিক উত্তর
কর্তায় ৭মী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• কারক:
মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে।
- কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে।

• কারক ছয় প্রকার:
- কর্তা কারক,
- কর্ম কারক,
- করণ কারক,
- অপাদান কারক,
- অধিকরণ কারক ও
- সম্বন্ধ কারক।

• কর্তা কারক:
ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তাকারক বলে। 
- বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক। 
- কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না। 
যেমন - 
চাঁদ বুঝি তা জানে।
তোমাদ্বারা একাজ হবে না সাধন।
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে - কর্তায় ৭মী

• কর্তা কারকে কখনো কখনো -এ বিভক্তি যুক্ত হয়। 
যেমন - 
পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কর্তায় ৭মী সঠিক
কর্মে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড