মেধাবী
Toggle menu

কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়পদের অর্থের প্রাধান্য থাকে?

সঠিক উত্তর
দ্বন্দ্ব সমাস

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

দ্বন্দ্ব সমাস:
দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন-
'দোয়াত- কলম' সমস্ত পদের ব্যাসবাক্য দোয়াত ও কলম।

কর্মধারয় সমাস:
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন,
নীল যে পদ্ম- নীলপদ্ম।

বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন,
বহু ব্রীহি ( ধান ) আছে যার= বহুব্রীহি।

তৎপুরুষ সমাস-
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
যেমন,
বিপদকে আপন্ন = বিপদাপন্ন।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কর্মধারয় সমাস
দ্বন্দ্ব সমাস সঠিক
তৎপুরুষ সমাস
বহুব্রীহি সমাস

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড