মেধাবী
Toggle menu

কোন প্রকার সমাসে উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে?

সঠিক উত্তর
দ্বন্দ্ব সমাসে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• দ্বন্দ্ব সমাস:
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন – ‘সোনা-রুপা' সমস্তপদের - ব্যাসবাক্য ‘সোনা ও রুপা'।
সোনা-রুপার দাম বেড়ে গেছে। অর্থাৎ সোনার দামও বেড়ে গেছে, রুপার দামও বেড়ে গেছে।
উক্ত বাক্যে সমস্তপদটির প্রয়োগ থেকে এর পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য বোঝা যায়।

• অন্যদিকে,
- কর্মধারয়, তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
- বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বুঝায়।

• দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয়, বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে।
যেমন –
মা ও বাবা = মা-বাবা,
স্বর্গ ও নরক = স্বর্গ-নরক,
জমা ও খরচ = জমাখরচ,
হাত ও পা = হাত-পা,
উনিশ ও বিশ = উনিশ-বিশ,
ঝড় ও বৃষ্টি = ঝড়বৃষ্টি,
পোটলা ও পুটলি = পোটলা-পুটলি,

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কর্মধারয় সমাসে
তৎপুরুষ সমাসে
দ্বন্দ্ব সমাসে সঠিক
বহুব্রীহি সমাসে

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড