মেধাবী
Toggle menu

প্রাচীন বাংলায় ‘মাৎস্যন্যায়’ বলতে কোন সময়কে নির্দেশ করে?

সঠিক উত্তর
সপ্তম-অষ্টম শতাব্দী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ৬৩৭ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে বাংলায় অরাজকতা দেখা দেয়। তৎকালীন বাংলার অনিয়ম ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থাকে ঐতিহাসিকরা ‘মাৎস্যন্যায়’ হিসেবে অভিহিত করেন।
- পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এই সময়ে বাংলার অবস্থাও তেমনটিই ছিলো। যার কারণে এ সময়কে ‘মাৎস্যন্যায়’ বলা হয়।
- ৭ম শতকের মাঝামাঝি থেকে ৮ম শতকের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১০০ বছর বাংলায় ‘মাৎস্যন্যায়’ অবস্থা বিরাজমান ছিলো।
- ৭৫০ সালে ‘গোপাল’ কর্তৃক বাংলার শাসনভার গ্রহণের মাধ্যমে ‘মাৎস্যন্যায়’ অবস্থার অবসান ঘটে এবং বাংলার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশের শাসনামলের সূচনা ঘটে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

সকল অপশন

রেফারেন্স মাত্র

পঞ্চম-ষষ্ঠ শতাব্দী
সপ্তম-অষ্টম শতাব্দী সঠিক
নবম-দশম শতাব্দী
ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দী

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড