মূল বিষয়বস্তুতে যান

In 2021, Bangladesh celebrated its 50th anniversary of independence. What significant economic milestone has the country achieved during this period?

সঠিক উত্তর

Rapid industrialization and exports.

সঠিক উত্তর: Rapid industrialization and exports.

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

স্বাধীনতার ৫০ বছরে মাইলফলক:
- ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের সবচেয়ে উল্লেখযোগ্য অর্থনৈতিক অর্জন হলো দ্রুত শিল্পায়ন এবং রপ্তানি বৃদ্ধি।
- বিশেষ করে তৈরি পোশাক (RMG) খাতের অসাধারণ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। ১৯৭১ সালে প্রায় শূন্য থেকে শুরু করে ২০২১ সাল নাগাদ এই খাত থেকে রপ্তানি আয় ৪০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছায়।
এটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি — লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য হ্রাসে ব্যাপক ভূমিকা রেখেছে।

উল্লেখ্য,
- বিবিএস এবং বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব সূচকের প্রথম যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে, ১৯৭৩-১৯৭৪ অর্থবছরে বাংলাদেশের রফতানি আয় ছিলো মাত্র ২৯৭ মিলিয়ন মার্কিন ডলার। সেসময় জিডিপি'র আকার ছিলো ৭ হাজার ৫৭৫ কোটি টাকা। মাথাপিছু আয় মাত্র ১২৯ ডলার। দারিদ্রের হার ৭০ শতাংশ।
- পঞ্চাশ বছর পর এসে দেখা যাচ্ছে রফতানি আয় বহুগুণে বেড়ে মিলিয়ন ডলার থেকে এসেছে বিলিয়ন ডলারের ঘরে। ২০২০ সালের হিসেবে যা ৩৯.৬ বিলিয়ন মার্কিন ডলার। জিডিপি আকার ১৯৭৩-১৯৭৪ অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে এসে বেড়েছে ৩৬৯ গুণ। পরিমাণে যা প্রায় ২৭ লাখ ৯৬ হাজার কোটি টাকা। মাথাপিছু আয় বেড়েছে ১৬ গুণ। অর্থাৎ ২,০৬৪ ডলার। দারিদ্রের হার কমে হয়েছে ২০.৫ শতাংশ।
- একসময় যে দেশটি তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত ছেলো এখন বলা হচ্ছে, ২০৩৫ সালের মধ্যে সেই দেশটি হতে যাচ্ছে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ।

- মূলতঃ প্রান্তিক পর্যায়ে লাখ লাখ মানুষের কর্মসংস্থান এবং উৎপাদন, রফতানি বৃদ্ধি -সবমিলিয়েই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে বাংলাদেশে। শুরুতে কৃষি খাত এক্ষেত্রে বড় ভূমিকা রাখলেও ৮০'র দশক থেকে সেখানে মূল ভূমিকা রাখতে শুরু করে শিল্প খাত। আরো নির্দিষ্ট করে বললে তৈরি পোশাক খাত। রফতানি এবং কর্মসংস্থান দুটো ক্ষেত্রেই তৈরি পোশাক খাতের বড় ভূমিকা আছে। বাংলাদেশ রফতানি করে এখন যে আয় করে তার ৮৩ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে।

অন্যদিকে,
- Food self-sufficiency বা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বীকৃত মাইলফলক বিশেষ করে ধান উৎপাদনে কিন্তু সবচেয়ে বড় মাইলফলক নয়।

উৎস: BBC.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Becoming a high-income nation.
  2. Achieving self- sufficiency in food production.
  3. Rapid industrialization and exports. সঠিক
  4. Becoming the world's largest rice exporter.

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল