মূল বিষয়বস্তুতে যান

১৯৯৬ সালে জেলা পরিষদের কাঠামোতে নিম্নের কোন পরিবর্তন আনা হয়?

সঠিক উত্তর

সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করা।

সঠিক উত্তর: সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করা।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ।
- মোঘল আমল থেকে বর্তমান পর্যন্ত সকল সময়ে জেলা পরিষদ ব্যবস্থা বিদ্যমান আছে।
- ১৯৭২ সালে রাষ্ট্রপতি এক আদেশে পূর্বের জেলা কাউন্সিলকে জেলা বোর্ড করেন এবং ১৯৭৬ সালে জেলা বোর্ডকে জেলা পরিষদ নামে অভিহিত করা হয়।
- ১৯৯৬ সালে জেলা পরিষদের কাঠামো পরিবর্তন করে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়।
- বর্তমানে ৩ ধরনের সদস্যের সমন্বয়ে জেলা পরিষদ গঠিত হয়।
(ক) নির্বাচিত সদস্য
(খ) মনোনীত মহিলা সদস্য
(গ) সরকারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়।

জেলা পরিষদের অন্যতম লক্ষ্য হচ্ছে ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ এবং গ্রাম পরিষদের কার্যাবলীর মধ্যে এবং জেলা শাসন ব্যবস্থার তদারকী করা।
জেলা পরিষদ মূলত ২ ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে (ক) মৌল কার্যাবলী (খ) উন্নয়নমূলক কার্যাবলী।

মৌল কার্যাবলীর মধ্যে রয়েছে যেমন, পাঠাগার স্থাপন, হাসপাতাল ও চিকিৎসার উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সংক্রামক রোগ ব্যাধি নিরাময়, পানি সরবরাহকরন, বিবাহ রেজিষ্ট্রিকরন এবং খেলাধুলার ব্যবস্থাকরন।
অন্যদিকে, উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে যেমন, শিক্ষামূলক, স্বাস্থ্যমূলক, কৃষিমূলক, সমাজকল্যাণমূলক, গণপূর্ত উন্নয়নমূলক এবং সংস্কারমূলক।

উৎস: সমাজকল্যাণ ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
 

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রশাসক নিয়োগের বিধান রাখা।
  2. আয়তনের ভিত্তিতে সদস্য সংখ্যা আনুপাতিকহারে নির্ধারণ করা।
  3. সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করা। সঠিক
  4. নির্বাচিত প্রতিনিধি ছাড়া কর আরোপ স্থগিত করা।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল