মেধাবী
Toggle menu

নীতিবিদ্যা সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য নয় কোনটি?

সঠিক উত্তর
নৈতিকতার জন্য কর্তব্য

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

▪ ইমানুয়েল কান্ট জার্মান নীতিবিজ্ঞানী। তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি। যথা- সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য এবং শর্তহীন আদেশ। ▪ বিশুদ্ধ বুদ্ধির পর নৈতিকতার ব্যাপারে যে ধারণাটির ওপর কান্ট সর্বাধিক জোর দেন তার নাম দিয়েছেন তিনি সদিচ্ছা। কান্টের মতে মানুষের মধ্যে যেসব বৃত্তি কাজ করে তার মধ্যে ইচ্ছাবৃত্তি অন্যতম। 
▪ ‘কর্তব্যের জন্য কর্তব্য’ কথাটির বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে কান্ট আরেকটি এ জাতীয় বক্তব্যের সঙ্গে
এর পার্থক্য দেখিয়েছেন আর তা হচ্ছে ‘কর্তব্য অনুযায়ী’ কাজ করা। কান্ট যুক্তি প্রদর্শন করেন, যারা প্রবণতার বশে কাজ করে, নিজে বিপদে পড়লে সে প্রবণতা ভুলে যেতে পারে, কিন্তু কর্তব্যবোধ থেকে যারা কাজ করে যাবতীয় দৈব দুর্বিপাকের মধ্যেও তারা একইভাবে কাজ করে।  
▪ তিন ধরনের আদেশের মধ্যে পার্থক্য দেখিয়ে কান্ট নৈতিক নীতিকে শর্তহীন আদেশ আখ্যা দিয়েছেন। শর্তযুক্ত আদেশগুলো কোন বিশেষ দলের লোকের ক্ষেত্রে প্রযোজ্য যাঁরা কোন বিশেষ পরিস্থিতিতে কোন বিশেষ লক্ষ্য নিয়ে চলেন। শর্তহীন আদেশ সবর্তোভাবে শর্তহীন ও বিশ্বজনীন।

তথ্যসূত্র:- নীতিবিদ্যা, এস এস এইচ এল,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

শর্তহীন আদেশ
সৎ ইচ্ছা
কর্তব্যের জন্য কর্তব্য
নৈতিকতার জন্য কর্তব্য সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড