x2 - 13x + 42 < 0 সত্য হবে যদি x - 6< 0 এবং x - 7 > 0 হয়। এখন, x - 6 < 0 এবং x - 7 > 0 অর্থাৎ, x < 6 এবং x > 7 6 এর চেয়ে ছোট এবং 7 এর চেয়ে বড় x এর কোন মান নাই। এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।
আবার, x2 - 13x + 42 < 0 সত্য হবে যদি x - 6 > 0 এবং x - 7 < 0 হয়। এখন, x - 6 > 0 এবং x - 7 < 0 অর্থাৎ x > 6 এবং x <7 x এর মান 6 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট। সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.