আলোকরশ্মি গমন পথে বাধা প্রাপ্ত হলে পূর্বের মাধ্যমে ফিরে আসার প্রক্রিয়াকে কি বলে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রতিফলন
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রতিফলন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রতিফলনঃ
কোনো আলোক রশ্মি কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যম দ্বারা বাধা প্রাপ্ত হলে দুই মাধ্যমের বিভেদতল থেকে প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ফিরে আসার প্রক্রিয়াকে আলোর প্রতিফলন বলে।
আলোর প্রতিফলনের সূত্রঃ
১. আপতিত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অংকিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে।
২. আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। অর্থাৎ, আপতন কোণ i এবং প্রতিফলন কোণ r হলে,
∠ i = ∠ r
প্রতিবিম্বঃ
কোন বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তা হলে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা সংক্ষেপে বিম্ব বলে।
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন