গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (ICPPED) কোন সংস্থার অধীনে গৃহীত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাতিসংঘ
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাতিসংঘ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (ICPPED):
- ICPPED এর পূর্ণরূপ International Convention for the Protection of All Persons from Enforced Disappearance.
- ICPPED হলো জাতিসংঘের একটি আন্তর্জাতিক কনভেনশন, যা জোরপূর্বক গুম প্রতিরোধের উদ্দেশ্যে প্রণীত হয়।
- এটি “Enforced Disappearance” বিষয়ক জাতিসংঘের অধীন বিশেষ আন্তর্জাতিক সনদ হিসেবে পরিচিত।
- কনভেনশনটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় ২০০৬ সালের ২০ ডিসেম্বর।
- এটি কার্যকর হয় ২০১০ সালের ২৩ ডিসেম্বর।
- এই সনদের প্রধান লক্ষ্য হলো গুমের ঘটনা প্রতিরোধ এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা।
- পাশাপাশি অপরাধীদের দায়মুক্তি বন্ধ করে বিচার নিশ্চিত করার ওপরও এতে গুরুত্ব দেওয়া হয়েছে।
- ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার সুরক্ষা এবং সহায়তা প্রদানের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
- কনভেনশনটি রাষ্ট্রগুলোর ওপর জোরপূর্বক গুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব আরোপ করে।
- এতে মানবাধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
- এই আন্তর্জাতিক সনদে মোট ৪৫টি অনুচ্ছেদ রয়েছে।
→ উল্লেখ্য:
- বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে: ২৯ আগস্ট, ২০২৪ সাল।
তথ্যসূত্র - OHCHR ওয়েবসাইট ও UNTC ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন