আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সদর দপ্তর কোথায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভিয়েনা
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভিয়েনা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা:
- আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর পূর্ণ নাম হলো International Atomic Energy Agency।
- এটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- এই সংস্থার প্রধান উদ্দেশ্য হলো পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে উৎসাহিত করা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা।
- এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) বাস্তবায়নে সহায়তা করে।
- এবং পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য আন্তর্জাতিক মান নির্ধারণ করে।
- এছাড়াও পারমাণবিক শক্তি চিকিৎসা, কৃষি ও শিল্পক্ষেত্রে শান্তিপূর্ণভাবে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে কাজ করে।
- ২০০৫ সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি IAEA এবং এর তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ এলবারাদেইকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্বের জন্য তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন