• Complete sentence: I have not heard anything from her in long time. - Bangla meaning: আমি অনেক সময় ধরে তার থেকে কিছু শুনিনি।
- বাক্যটিতে 'in long time' না হয়ে in a long time অথবা for long time হবে।
• Explanation: - Present perfect tense ব্যবহৃত হয় যখন কাজটি অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলতে থাকে অথবা সম্প্রতি সম্পন্ন হয়েছে, এবং এটি একে অপরের সাথে সম্পর্কিত এমন ক্ষেত্রে। - প্রদত্ত বাক্যে বলা হয়েছে, অনেক সময়/দিন ধরে তার কাছ থেকে কিছু শুনছে না অর্থাৎ, কাজটি অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান। - তাই, এখানে Present perfect tense -এর verb ("have not heard") ব্যবহার হবে।
• Note: - এরকম বাক্যে যদি long since/long ago থাকে তাহলে verb টি Present indefinite tense -এ হয়। - যেমন: I saw him long since/long ago.