হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অলৌকিক ইস্টিমার
সঠিক উত্তর
সঠিক উত্তর: অলৌকিক ইস্টিমার
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ - 'অলৌকিক ইস্টিমার'।
•'অলৌকিক ইস্টিমার' কাব্যগ্রন্থ:
- এটি হুমায়ুন আজাদ রচিত প্রথম কাব্যগ্রন্থ।
- কাব্যগ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
⇒ কাব্যগ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু কবিতা:
- স্নানের জন্য,
- জল দাও বাতাস,
- জ্যোৎস্নার অত্যাচার,
- আত্মহত্যার অস্ত্রাবলি ইত্যাদি।
• হুমায়ুন আজাদ:
- তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল এলাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মূলত লেখক ও অধ্যাপক।
- ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার'।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৬) লাভ করেন।
- তিনি ২০০৪ সালের ১২ আগস্ট মৃত্যুবরণ করেন।
⇒ হুমায়ুন আজাদের সাহিত্যকর্ম:
• কাব্যগ্রন্থ:
- অলৌকিক ইস্টিমার,
- জ্বলো চিতাবাঘ,
- যতোই গভীরে যাই মধু, যতোই উপরে যাই নীল,
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে,
- কাফনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি।
• উপন্যাস:
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল (প্রথম প্রকাশিত),
- সব কিছু ভেঙে পড়ে,
- মানুষ হিশেবে আমার অপরাধসমূহ,
- শুভব্রত, তার সম্পর্কিত সুসমাচার,
- যাদুকরের মৃত্যু,
- নিজের সঙ্গে নিজের জীবনের মধু,
- ফালি ফালি করে কাটা চাঁদ,
- রাজনীতিবিদগণ,
- কবি অথবা দণ্ডিত পুরুষ,
- পাক সার জমিন সাদ বাদ ইত্যাদি।
• প্রবন্ধ ও সমালোচনামূলক গ্রন্থ:
- রবীন্দ্রপ্রবন্ধ: রাষ্ট্র ও সমাজচিন্তা,
- শামসুর রাহমান: নিঃসঙ্গ শেরপা,
- বাংলা ভাষার শত্রুমিত্র,
- Pronominalization In Bengali,
- বাক্যতত্ত্ব,
- বাঙলা ভাষা (দু-খণ্ড),
- ভাষা-আন্দোলন: সাহিত্যিক পটভূমি,
- নারী (বিতর্কিত),
- দ্বিতীয় লিঙ্গ (বিতর্কিত)।
• শিশু-কিশোর সাহিত্য:
- লাল নীল দীপাবলি,
- ফুলের গন্ধে ঘুম আসে না,
- কতো নদী সরোবর,
- আব্বুকে মনে পড়ে (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস),
- বুকপকেটে জোনাকিপোকা,
- আমাদের শহরে একদল দেবদূত,
- অন্ধকারে গন্ধরাজ।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন