মূল বিষয়বস্তুতে যান

সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা প্রভৃতি মানবীয় গুণাবলির সমষ্টিকে বলা হয় -

সঠিক উত্তর

মূল্যবোধ

সঠিক উত্তর: মূল্যবোধ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১ নম্বর

 কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মূল্যবোধ Values:
- সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব আচার-আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টি, যা সমাজজীবনকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে এবং সমাজজীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে।
- সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতাবোধ, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ প্রভৃতি সুকুমার বৃত্তি বা মানবীয় গুণাবলির সমষ্টি। সামাজিক মূল্যবোধ পরিবর্তনশীল।

মূল্যবোধের উপর বিভিন্ন মনিষীদের সংজ্ঞা:
- সমাজবিজ্ঞানী এফ. ই. মেরিল (F. E. Meril) বলেন, “সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।"

- সমাজবিজ্ঞানী জেন লেন্নন-এর মতে, “সামাজিক মূল্যবোধ বলতে কোনো স্থান বা এলাকার ধর্মীয়, ঐতিহ্যপূর্ণ, অর্থনৈতিক, রাজনৈতিক বা জাতীয় গুণাবলিকে বোঝায়, যা ঐ স্থানের অধিকাংশ বা স্বল্পসংখ্যক লোক পালন করেন।”

- নিকোলাস রেসার (Nicholas Rescher)-এর মতে, “সামাজিক মূল্যবোধ সেসব গুণাবলি, যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশকে মূল্যবান মনে করে খুশি হয়।”

- এম. ডব্লিউ. পামফ্রে-এর মতে, “মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ
- ক্লাইড কুখোন (Clyde Kluokhon)-এর মতে, “সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত।"

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মূল্যবোধ সঠিক
  2. ন্যায়বিচার
  3. যোগ্যতা
  4. দায়িত্বশীলতা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

     কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

  2. 2

    Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

  3. 3

    কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

  4. 4

     ’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?

  5. 5

     সুশাসনের মূল ভিত্তি কী?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল