মূল বিষয়বস্তুতে যান

হায়াত তাহরির আল-শামস (HTS) কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?

সঠিক উত্তর

সিরিয়া

সঠিক উত্তর: সিরিয়া

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস):
- হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সিরিয়া ভিত্তিক একটি শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।
- ২০১১ সালে আবু মোহাম্মদ আল-জোলানির নেতৃত্বে সিরিয়ায় আল-কায়েদার শাখা প্রতিষ্ঠা করা হয়, যা আল-নুসরা ফ্রন্ট নামে পরিচিত।
- ২০১৬ সালে আল কায়েদার সঙ্গে এই গোষ্ঠীর সম্পর্ক ছিন্ন হয়।
- ২০১৭ সালের শুরুর দিকে বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাভাত ফাতেহ আল-শাম নিয়ে এইচটিএস গঠন করেন জোলানি।
- এইচটিএস ২০১৭ সালে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে।
- ২০২৪ সালে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।
- পরবর্তীতে এইচটিএস এর নেতা আহমেদ আল-শারা সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন।

সম্প্রতি,
- এইচটিএস গোষ্ঠীর ‘সন্ত্রাসী’ তকমা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন।
- সিরিয়ার ওপর থেকে ট্রাম্পের নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এক সপ্তাহের মধ্যে এই পদক্ষেপ নেয়া হয়।
- সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘ইতিবাচক’ বলে স্বাগত জানিয়েছে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ইরাক
  2. সিরিয়া সঠিক
  3. ইয়েমেন
  4. লেবানন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল