ইউনিয়ন পরিষদের গঠন: - একটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত। - চেয়ারম্যান ১ জন। - নির্বাচিত সদস্য ৯ জন। - সংরক্ষিত মহিলা সদস্য ৩ জন। - ইউনিয়ন পরিষদ গঠিত হয় মোট ১৩ জন সদস্য নিয়ে। - প্রতি তিন ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হন। - কার্যালয় পরিচালনার জন্য এক জন সচিব নিয়োগ করা হয়। - ইউনিয়ন পরিষদের মেয়াদ ৫ বছর, সদস্যদের দুই-তৃতীয়াংশের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের অপসারণ করা যায়। - ইউনিয়ন পরিষদের সকলেই সরাসরি ভোটে নির্বাচিত হন।
তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।