কাহ্নপা: - চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদ রচনা করেন- কাহ্নপা - কাহ্নপা ১৩ টি পদ রচনা করেন। - কাহ্নপা রচিত ২৪ নং পদটি পাওয়া যায় নি। - তাঁর চর্যাপদে কাহ্নিল, কাহ্নি, কৃষ্ণচর্য, কৃষ্ণবজ্রপাদ, কাহ্নু নাম পাওয়া যায়।
• বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ। - চর্যাপদের ৫১ টি পদের মধ্যে সাড়ে ৪৬টি পদ পাওয়া যায়।
- চর্যাপদের মোট ৩ টি পদ পাওয়া যায়নি এবং ১ টি পদ খন্ডিত আকারে পাওয়া গেছে। - কাহ্নপার ২৪ নং পদটি পাওয়া যায়নি। - তন্ত্রীপার ২৫ নং পদটি পাওয়া যায়নি। - কুক্কুরীপার ৪৮ নং পদটি পাওয়া যায়নি। - ভুসুকুপার ২৩ নং পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।