গঠনমূলক শ্রেণিবিভাগ: ১. মৌলিক শব্দ। ২. সাধিত শব্দ।
মৌলিক শব্দ: - যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন- - গোলাপ, নাক, লাল, তিন।
সাধিত শব্দ: - যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। - সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। উদাহরণ: - চাঁদমুখ (চাঁদের মতো মুখ), - নীলাকাশ (নীল যে আকাশ), - ডুবুরি (ডুব্+উরি), - চলন্ত (চল্ + অন্ত), - প্রশাসন (প্র+শাসন), - গরমিল (গর+মিল) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ -সংস্করণ)।