সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্ ও স্ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ (ঃ) রূপে লেখা হয়। বস্তুত বিসর্গ র্ ও স্ এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গকে দুইভাগে ভাগ করা হয়েছে : ১। র্-জাত বিসর্গ ২। স্-জাত বিসর্গ উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।