যেসব স্বরধ্বনি উচ্চারণে সময় কম লাগে তাদের হ্রস্ব স্বর বলে। হৃস্ব স্বর ৪টি। যথা - অ, ই, উ, ঋ। আবার যেসব স্বরধ্বনি উচ্চারণে সময় অপেক্ষাকৃত বেশি লাগে তাদের দীর্ঘস্বর বলে। দীর্ঘস্বর ধ্বনি ৭টি। যথা - আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী