- বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত। এটির মোট আসন সংখ্যা ৩৫০টি। - এর মধ্যে ৩০০টি আসনের সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। বাকি ৫০টি আসন মহিলাদের জন্যে সংরক্ষিত। - সংরক্ষিত আসন সমূহের সদস্যরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হয়। (তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান)