মেধাবী
Toggle menu

’সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা কতটি?

সঠিক উত্তর
১৯টি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

•’সাত সাগরের মাঝি’- ফররুখ আহমদের রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।- এটি ১৯৪৪ সালে প্রকাশ পায়।- এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা রয়েছে।- গ্রন্থের সর্বশেষে ’সাত সাগরের মাঝি’ নামে একটি কবিতা আছে।------------------------------------------------------------------• ফররুখ আহমদ:- একজন প্রখ্যাত বাংলাদেশী কবি।- ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম। - ফররুখ আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেন।- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।- পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।সাহিত্যে বিশেষ অবদানে জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬০), প্রেসিডেন্ট পুরস্কার প্রাইড অব পারফরমেন্স (১৯৬১), আদমজী পুরস্কার (১৯৬৬), ইউনেস্কো পুরস্কার (১৯৬৬), মরণোত্তর একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার (১৯৮০) লাভ করেন।- ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় তাঁর মৃত্যু হয়।• তাঁর উল্লেখযোগ্য কাব্য:- সাত সাগরের মাঝি ,- সিরাজাম মুনিরা ,- নৌফেল ও হাতেম ,- মুহূর্তের কবিতা ,- হাতেমতায়ী ,- হাবেদা মরুর কাহিনী, ইত্যাদি।• তাঁর শিশুতোষ রচনা।- পাখির বাসা (১৯৬৫),- হরফের ছড়া (১৯৭০),- ছড়ার আসর (১৯৭০) ইত্যাদি ।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

২১টি
১৮টি
১৩টি
১৯টি সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড