• অপণা মাংসেঁ হরিণা বৈরী। (ভুসুকুপা, ৬ নম্বর পদ) আধুনিক বাংলা : হরিণ তার নিজের মাংসের জন্যই সকলের শত্রু।
• হাথের কাঙ্কন মা লোউ দাপন। (সরহপা, ৩২ নম্বর পদ) আধুনিক বাংলা : হাতের কঙ্কন দেখতে আয়নার দরকার নেই।
• হাড়ীত ভাত নাহি নিতি আবেসী। (ঢেণ্ঢণপা, ৩৩ নম্বর পদ) আধুনিক বাংলা : হাঁড়িতে ভাত নেই কিন্তু নিত্য প্রেমিক আসে।
• দুহিল দুধু কি বেন্টে ষামায়? (ঢেণ্ঢেণপা, ৩৩ নম্বর পদ) আধুনিক বাংলা : দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়?
• বর সুণ গোহালী কি মো দুঠ বলন্দে (সরহপা, ৩৯ নম্বর পদ) আধুনিক বাংলা : বরং শূন্য গোয়াল ভালো, কি করব আমি দুষ্ট বলদে।
• অণ চাহন্তে আণ বিনধা (কঙ্কনপা, ৪৪ নম্বর পদ) আধুনিক বাংলা : এক চাইতে অন্য বিনষ্ট হলো।
উৎস : চর্যাপদ মূল বই, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম, বাংলা সাহিত্যের কথা, ড, মুহম্মদ শহীদুল্লাহ, লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার।