মেধাবী
Toggle menu

বাংলাদেশে কতটি পণ্য ভৌগোলিক নির্দেশক সনদ লাভ করেছে?

সঠিক উত্তর
১০ টি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- World Intellectual Property Organization (WIPO) বিভিন্ন পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) সনদ প্রদান করে থাকে। তবে এই সনদ সরাসরি WIPO প্রদান করে না।
- WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে GI সনদ প্রদান করে থাকে।
- ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ উৎপাদকদের পণ্যের স্বতন্ত্র প্রতিষ্ঠা দেয়। এতে অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে তাদের পণ্য আলাদাভাবে চেনা যায়। এর ফলে তাদের এই পণ্যের আলাদা রেপুটেশন তৈরি হয়।

- বাংলাদেশে বর্তমান পর্যন্ত ১০টি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ লাভ করেছে।
এগুলো হলো:
- জামদানি (২০১৬-বিসিক)
- ইলিশ (২০১৭-মৎস্য অধিদপ্তর)
- ক্ষীরশাপাতি আম (২০১৯-কৃষি গবেষণা ইনস্টিটিউট)
- ঢাকাই মসলিন (২০২০-তাঁত বোর্ড)
- রাজশাহীর সিল্ক (২০২১-রেশম বোর্ড)
- রংপুরের শতরঞ্জি (২০২১-বিসিক)
- নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি (২০২১- নেত্রকোনা জেলা প্রশাসন)
- দিনাজপুরের কাটারিভোগ (২০২১-BRRI) 
- বাংলাদেশি কালিজিরা (২০২১-BRRI) এবং
- বাগদা চিংড়ি (২৪ এপ্রিল ২০২২- বাংলাদেশ মৎস্য অধিদফতর) ।

- এ ছাড়া আরও একটি বাংলাদেশি পণ্য ফজলি আম জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত জিআই সনদ পায়নি।

তথ্যসূত্র:- তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মে-জুন ২০২২।

সকল অপশন

রেফারেন্স মাত্র

৯ টি
১১ টি
১২ টি
১০ টি সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড