মেধাবী
Toggle menu

নদীর ক্ষয়কার্য সাধারণত কতটি পদ্ধতিতে হয়ে থাকে?

সঠিক উত্তর

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

নদীর ক্ষয়কার্য:
নদীর ক্ষয়কার্য সাধারণত চারটি প্রক্রিয়ার দ্বারা হয়ে থাকে। যথা- ১. পানি প্রবাহ ক্ষয়, ২. কর্ষণ, ৩.ঘর্ষণ এবং ৪. দ্রবণ।

⇒ পানি প্রবাহ ক্ষয়: পানি প্রবাহের মাধ্যমে নদীর ক্ষয়ক্রিয়া সংঘটিত হয়। নদীতে প্রবল স্রোতের ফলে নদীগর্ভে ও নদীর উভয় পার্শ্বে ক্ষয়সাধিত হয়ে থাকে। পানি প্রবাহের ফলে এ ক্ষয়কার্য হয় বলে একে পানিপ্রবাহ ক্ষয় বলে।

⇒ কর্ষণ : নদীবাহিত নুড়ি, পাথর প্রভৃতির ঘর্ষণের ফলে নদী খাতে ক্ষয় হয়।

⇒ ঘর্ষণ :  নদীর স্রোতের  সাথে যে সমস্ত নুড়ি, পাথর, শিলারাশি বাহিত হয় সেগুলো পরস্পরের সাথে আঘাতে খন্ড-বিখন্ড ও ক্ষয়প্রাপ্ত হয়ে বালুকা ও কর্দমে পরিণত হয়। ফলে নদীর স্রোত খুব সহজে এগুলো বহন করতে পারে। এরূপ ক্রিয়াকে ঘর্ষণ ক্ষয় বলে।

⇒ দ্রবণ: ভূ-ত্বকের রাসায়নিক দ্রব্যসমূহ নদীর পানির সাথে দ্রবীভূত হয়ে নদীর প্রস্তর খন্ডগুলোকে দ্রবীভূত করে। ফলে প্রস্তর খন্ডসমূহ সহজে ক্ষয় হয়। এ জাতীয় ক্ষয় চুনাপাথর অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড