মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের স্থানীয় প্রশাসন কয় স্তর বিশিষ্ট?

সঠিক উত্তর

৩

সঠিক উত্তর: ৩

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বাংলাদেশের স্থানীয় প্রশাসন:
- স্থানীয় প্রশাসন তিন স্তর বিশিষ্ট যথা: 
১. বিভাগীয় প্রশাসন। ২. জেলা প্রশাসন। ৩. উপজেলা প্রশাসন।

- বাংলাদেশের স্তরভিত্তিক প্রশাসনিক কাঠামোর প্রথম স্তরটি  হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন।
- স্থানীয় প্রশাসনের প্রথম ও সর্বোচ্চ ধাপ হচ্ছে বিভাগীয় প্রশাসন।
- এর দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন এবং
- তৃতীয় বা সর্বনিম্ন ধাপে রয়েছে উপজেলা প্রশাসন। 

• বিভাগীয় প্রশাসনের গঠন:
- বিভাগীয় প্রশাসনের প্রশাসনিক প্রধান হিসেবে একজন বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করেন। তাঁকে সাহায্য করার জন্য
কয়েক জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রয়েছেন।
- বিভাগীয় কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য নিয়োগপ্রাপ্ত হন।
- তাঁর পদ মর্যাদা জেলা প্রশাসকের উপরে এবং রাজস্ব বোর্ডের সদস্যদের নিচে।
- বাংলাদেশে বর্তমানে বিভাগীয় কমিশনার যুগ্ম সচিবের পদমর্যাদা সম্পন্ন। 

• জেলা প্রশাসনের গঠন:
- স্থানীয় প্রশাসনের দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন। ডেপুটি কমিশনার (উঈ) বা জেলা প্রশাসক এ প্রশাসনের প্রধান।
- জেলা প্রশাসনিক কাঠামোতে একজন অতিরিক্ত জেলা প্রশাসক থাকেন।
- একাধিক সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার এবং অন্য কর্মকর্তা ও কর্মচারির থাকেন।
- বাংলাদেশে বর্তমানে জেলা প্রশাসক উপসচিব পদমর্যাদা সম্পন্ন।

• উপজেলা প্রশাসনের গঠন:
- স্থানীয় প্রশাসনের সর্বশেষ স্তর হল উপজেলা প্রশাসন।
- উপজেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
- উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রীয় প্রশাসন কর্তৃক নিয়োজিত হয়ে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন।
- উপজেলা নির্বাহী অফিসারকে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যাবতীয় কাজে সহযোগিতা করে
থাকেন। 

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২
  2. ৩ সঠিক
  3. ৪
  4. ৬

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল