যে ব্যঞ্জনসমূহ স্বাধীন ও স্বতন্ত্র বর্ণের মতো কার বা ফলা গ্রহন করতে পারে না, অন্য বর্ণের আশ্রয়ে শব্দ তৈরি করে, সেগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলে। বাংলা বর্ণমালায় ৩টি পরাশ্রয়ী / পরাশ্রিত বর্ণ রয়েছে। এগুলো হচ্ছে ং, ঃ, ঁ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও শীকর বাংলা ভাষা ও সাহিত্য - মোহসীনা নাজিলা।