• বাংলা ব্যাকরণ: যে শাস্ত্রে বাংলা ভাষার নিয়ম-কানুন সম্পর্কে সঠিক জ্ঞানলাভ করা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। • প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন- ১. ধ্বনি (Sound) ২. শব্দ (Word) ৩. বাক্য (Sentence) ৪. অর্থ (Meaning)
• সব ভাষারই ব্যাকরণে প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয়। ১. ধ্বনিতত্ব (Phonology) ২. শব্দতত্ব বা রূপতত্ব (Morphology) ৩. বাক্যতত্ব বা পদক্রম (Syntax) ৪. অর্থতত্ব (Semantics) এ ছাড়া অভিধানতত্ব, ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়।
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।