• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-- খাটি বাংলা উপসর্গ,- সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং- বিদেশি উপসর্গ।• সংস্কৃত বা তৎসম উপসর্গ:- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।যথা:- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।• বাংলা উপসর্গ:- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে বাংলা উপসর্গ বলা হয়।- বাংলা উপসর্গ ২১টি।যথা:- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।- বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়। • বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।যেমন:- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।