ভূগোল MCQ
ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়?
সঠিক উত্তর
৩০°
সঠিক উত্তর: ৩০°
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ভূ-অভ্যন্তরের স্তরসমূহ:
-ভূ-অভ্যন্তরের প্রধান ৩টি স্তর রয়েছে অশ্মমন্ডল, গুরুমন্ডল, কেন্দ্রমন্ডল। নিম্নে ভূ-অভ্যন্তরভাগের প্রধান তিনটি স্তরের বর্ণনা দেওয়া হলো।
ক. অশ্মমন্ডল (Lithosphere):
ভূ-পৃষ্ঠ থেকে অভ্যন্তরে প্রায় ৭০০ কিলোমিটার গভীর পর্যন্ত প্রথম স্তরকে অশ্মমন্ডল বলে।
-ভূ-কম্পন তরঙ্গ থেকে জানা যায় যে, এ স্তরটি মূলত সিলিকন ও অ্যালুমিনিয়াম উপাদান দিয়ে গঠিত যা সিয়াল (Sial) নামে পরিচিত।
-ভূ-ত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে ৩০° সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়।
-অশ্বমন্ডলের নিচে গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল নামে আরো দুটি প্রধান স্তর রয়েছে।
খ. গুরুমন্ডল (Bryosphere):
-কেন্দ্রমন্ডলের বহি:ভাগ থেকে ভূ-ত্বকের নিম্নস্তর পর্যন্তপ্রায় ৭০০-২৯০০ কিলোমিটার বিস্তৃত স্তরকে গুরুমন্ডল বলে।
-এটি মূলত ব্যাসল্ট, শিলা, সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ দ্বারা গঠিত।
- তবে সিলিকা ও ম্যাগনেসিয়াম উপাদানের আধিক্যের কারণে এটি সিমা (Sima) নামে পরিচিত।
গ) কেন্দ্রমন্ডল (Centrosphere):
- গুরুমন্ডলের ঠিক পরেই রয়েছে কেন্দ্রমণ্ডল।
-কেন্দ্রমণ্ডল, গুরুমন্ডলের নিম্নভাগ থেকে কেন্দ্র পর্যন্তপ্রায় ৩,৪৭৯ কিলোমিটার বিস্তৃত । এর গড় ঘনত্ব প্রায় ১০.৭৮ সে.মি.।কেন্দ্রের দিকে ঘনত্ব বাড়তে থাকে।
- ভূ-কম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে যে, কেন্দ্রমন্ডলে একটি তরল বহিরাবরণ আছে, যা প্রায় ২,২৭০ কিলোমিটার পুরু এবং কঠিন অন্তঃভাগ আছে যা প্রায় ১,২১৬ কিলোমিটার পুরু।
- কেন্দ্রমন্ডলের উপাদানগুলো হলো লোহা, নিকেল, পারদ ও সিসা। তবে প্রধান উপাদান হলো নিকেল ও লোহা যা নাইফ (Nife) নামে পরিচিত।
সূত্র: ভূগোল ও পরিবেশ, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।[লিঙ্ক]

সকল অপশন
রেফারেন্স মাত্র
- ১৫°
- ২০°
- ৩০° সঠিক
- ৪০°
প্রশ্ন তথ্য
- বিষয়
- ভূগোল
- মার্ক
- 1.00