গ্রিন ক্লাইমেট ফান্ড:গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund)
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) - কর্তৃক গঠিত একটি তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
-------
- ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেন - এ অনুষ্ঠিত COP - এর ১৫-তম সম্মেলনে (COP-15) গ্রিন ক্লাইমেট ফান্ড তৈরীর অঙ্গীকার করে UNFCCC স্বাক্ষর করে ১৯৭টি পক্ষ।
- ২০১০ সালে মেক্সিকোর কানকুনে COP - এর ১৬-তম সম্মেলনে (COP-16) জলবায়ুর পরিবর্তন - এর প্রভাব মোকাবেলায় এই তহবিল গঠিত হয়।
- ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত COP-17 - এ এই তহবিল পরিচালনা সংক্রান্ত নীতি প্রণয়ন ও গ্রহন করা হয়।
- গ্রিন ক্লাইমেট ফান্ড - গঠনের উদ্দেশ্য হচ্ছে - অনুন্নত ও উন্নয়নশীল দেশ সমূহকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা করা।
- সদরদপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া (২০১৩ সালে এর স্থায়ী দপ্তর স্থাপিত হয়)।
উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।