• ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। - অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ। - বাংলা ব্যঞ্জনবর্ণে ফলা ৬টি।
• ফলা: - ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। বাংলা বর্ণমালায় ফলার সংখ্যা ৬টি। যেমন- - ন-ফলা, - ব-ফলা, - ম-ফলা, - য-ফলা, - র-ফলা, - ল-ফলা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।