ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট। এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়।
আসিয়ানের সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো: - ইন্দোনেশিয়া - মালয়েশিয়া - ফিলিপাইন - থাইল্যান্ড - সিঙ্গাপুর - কম্বোডিয়া - লাওস - ভিয়েতনাম - ব্রুনেই দারুস সালাম ও - মিয়ানমার।