মেধাবী
Toggle menu

গ্রীন ক্লাইমেট ফান্ডের আকার কত?

সঠিক উত্তর
১০০ বিলিয়ন মার্কিন ডলার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গ্রিন ক্লাইমেট ফান্ড- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) - কর্তৃক গঠিত একটি তহবিল। - শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।➧ এক নজরে গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠাকাল : ২০১০ সালপ্রতিষ্ঠার স্থান : কানকুন, মেক্সিকোপ্রতিষ্ঠাকালীন সম্মেলন : COP-16সদরদপ্তর : ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়াতহবিলের পরিমাণ : ১০০ বিলিয়ন মার্কিন ডলার⤇ ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেন - এ অনুষ্ঠিত COP - এর ১৫-তম সম্মেলনে (COP-15) গ্রিন ক্লাইমেট ফান্ড তৈরীর অঙ্গীকার করে UNFCCC স্বাক্ষর করা ১৯৭টি পক্ষ।⤇ ২০১০ সালে মেক্সিকোর কানকুনে COP - এর ১৬-তম সম্মেলনে (COP-16) জলবায়ুর পরিবর্তন - এর প্রভাব মোকাবেলায় এই তহবিল গঠিত হয়।⤇ ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত COP-17 - এ এই তহবিল পরিচালনা সংক্রান্ত নীতি প্রণয়ন ও গ্রহন করা হয়।⤇ গ্রিন ক্লাইমেট ফান্ড - গঠনের উদ্দেশ্য হচ্ছে - অনুন্নত ও উন্নয়নশীল দেশ সমূহকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা করা।⤇ গ্রিন ক্লাইমেট ফান্ড - থেকে অর্থ সহায়তা প্রাপ্তির জন্য অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যথা -• Least Developed Countries (LDCs),• Small Island Developing States (SIDS) ও• আফ্রিকান দেশ সমূহ।তথ্যসূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

৫০ বিলিয়ন মার্কিন ডলার
১০০ বিলিয়ন মার্কিন ডলার সঠিক
১৫০ বিলিয়ন মার্কিন ডলার
২০০ বিলিয়ন মার্কিন ডলার

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড