- ১৯৫৪ সালের ৮-১২ মার্চ পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বাংলার চারটি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে নির্বাচনি জোট গঠিত হয়। যুক্তফ্রন্টের দলসমূহ হলো: - আওয়ামী মুসলিম লীগ - কৃষক শ্রমিক পার্টি - নেজামে ইসলাম - গণতন্ত্রী দল। - নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে ২২৩টি আসন লাভ করে। - ৩রা এপ্রিল ১৯৫৪ শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে ৫ সদস্যের যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয় যা ১৫ই মে ১৪ জনে সম্প্রসারণ করা হয়৷ - কিন্তু আদমজী পাটকলে বাঙালি-বিহারি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অনেক শ্রমিক নিহত হলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালনে ব্যর্থতার অজুহাত তুলে ৩০শে মে ১৯৫৪ মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে কেন্দ্রের শাসন জারি করে। (তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)