মেধাবী
Toggle menu

শুনিয়া > শুনে- কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

সঠিক উত্তর
অভিশ্রতি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে।
যেমন করিয়া থেকে করে।
শুনিয়া > শুনে
বলিয়া > বলে।

- শব্দের মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে।
যেমনঃ বসতি > বস্‌তি, জানালা > জানলা, সুবর্ণ > স্বর্ণ।

- পরের 'ই' বা 'উ' স্বরধ্বনি আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে 'ই' বা 'উ' স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমনঃ সাধু˃ সাউধ, রাখিয়া˃ রাইখ্যা, বাক্য˃ বাইক্য, সত্য˃ সইত্য, চারি˃ চাইর, মারি˃ মাইর।

- দুটি স্বরধ্বনির মধ্যে সঙ্গতি রক্ষার্থে একটির প্রভাবে আরেকটি পরিবর্তিত হলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমনঃ দেশি > দিশি, বিলাতি > বিলিতি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি

সকল অপশন

রেফারেন্স মাত্র

ব্যঞ্জনচ্যুতি
অভিশ্রতি সঠিক
অন্তর্হতি
অপিনিহিতি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড