মেধাবী
Toggle menu

যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়'- বাক্যটির সরল বাক্যরূপ কোনটি?

সঠিক উত্তর
বিদ্বান সর্বত্র আদরণীয়

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- 'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়'- বাক্যটির সরল বাক্যরূপ হচ্ছে বিদ্বান সর্বত্র আদরণীয়

জটিল বাক্য থেকে সরল বাক্য:
- জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তরের সময়ে সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজককে বাদ দিতে হয়।
যেমন:
জটিল বাক্য: যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।
সরল বাক্য: বিদ্বান সর্বত্র আদরণীয়।

জটিল বাক্য: যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো ।
সরল বাক্য: সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।

জটিল বাক্য: যারা পরিশ্রম করে, তারা জীবনে সফল হয়।
সরল বাক্য: পরিশ্রমীরা জীবনে সফল হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বিদ্বান যিনি সর্বত্র তিনি আদরণীয়
তিনি বিদ্বান তাই সর্বত্র আদরণীয়
বিদ্বান সর্বত্র আদরণীয় সঠিক
বিদ্বান সকলক্ষেত্রে সর্বত্র আদরণীয়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড