♦ Object বা কর্ম থাকা বা না থাকার উপর ভিত্তি করে Verb ২ প্রকার। যথা-
1. Transitive 2. Intransitive
1. Transitive - সকর্মক - Object বা কর্ম ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না । - Verb কে কাকে বা কী দ্বারা প্রশ্ন করা যাবে। - I eat rice. I help him.
2. Intransitive - অকর্মক - Object বা কর্ম থাকা অসম্ভব । - Verb কে কাকে বা কী দ্বারা প্রশ্ন করা যাবে না । - He died last night. He went to school.
• He went mad. - Transitive এর ক্ষেত্রে Object সহ বাক্য complete হবে আর Intransitive এ Object বা কর্ম থাকা অসম্ভব । - তবে কী দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, কী এর উত্তরে যেন subject এর কোন বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ না পায়। - একটি ভিন্ন জিনিস হতে হবে। - এই বাক্যটিতে went অর্থ 'যাওয়া' বোঝায় না, এর দ্বারা 'পরিণত' হওয়া বোঝাচ্ছে। - এখানে 'কী হয়ে গেল' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'পাগল হয়ে গেল' কিন্তু এক্ষেত্রে এটি গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে 'mad' হলো 'he' এর একটি adjective. - এটি object নয়। যেহেতু object হিসেবে পাওয়া যাচ্ছে না তাই এটাকে Transitive verb বলা যাবে না, এটি একটি Intransitive verb. - কী এর উত্তরে যখন subject সম্পর্কে আরও একটি তথ্য পাওয়া যায় তখন সেটি Intransitive verb হবে।
• যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে। - Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷ - verb গুলো তার original অর্থ প্রকাশ না করে 'হওয়া, পরিণত হওয়া, রুপান্তরিত হওয়া এসব বোঝায় তখন এটি linking verb হয়ে থাকে। - 'He' subject এর complement 'mad' এর original অর্থ প্রকাশ না করে 'পরিণত হওয়া' বোঝাচ্ছে। তাই এটি linking verb.
• সেই অনুসারে 'went' হলো Intransitive Verb ও Linking verb দুটোই।