অন্যদিকে, - শওকত ওসমানের আসল নাম - শেখ আজিজুর রহমান। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম - অনিলা দেবী। - শহীদুল্লা কায়সারের আসল নাম - আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ।
• সত্যেন্দ্রনাথ দত্ত: - তিনি ছিলেন কবি ও ছান্দসিক। - কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। - পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয়কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। - সত্যেন্দ্রনাথ ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি। - বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি। এজন্য তিনি ‘ছন্দের জাদুকর’ ও ‘ছন্দোরাজ’ নামে সাধারণ্যে পরিচিত। - ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা ‘ছন্দ-সরস্বতী’ প্রকাশিত হয়। - সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি। - ১৯২২ সালে তাঁর মৃত্যু হয়। - তাঁর মৃত্যুর পর রচিত 'সত্যেন-প্রয়াণ' কবিতা কাজী নজরুল ইসলাম লিখেন।
• তাঁর রচিত বিখ্যাত কাব্য: - সবিতা, - সন্ধিক্ষণ, - বেণু ও বীণা, - কুহু ও কেকা, - অভ্র আবীর, - হসন্তিকা, - বেলা শেষের গান, - বিদায় আরতি, - কাব্যসঞ্চয়ন।
• তাঁর রচিত অনুবাদকাব্য: - তীর্থরেণু, - মণি মঞ্জুষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।