• হাসান হাফিজুর রহমান জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন।
• হাসান হাফিজুর রহমান: - তিনি ১৯৩২ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। - তাঁর সম্পাদনায় ১৯৫৩ সালে প্রকাশিত হয় ভাষা আন্দোলন নিয়ে প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি'। - 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র' তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। - তাড় প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ 'বিমুখ প্রান্তর'। - তিনি ১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ: - আধুনিক কবি ও কবিতা, - মূল্যবোধের জন্য, - সাহিত্য প্রসঙ্গ, - আলোকিত গহ্বর ইত্যাদি।
• তাঁর রচিত কবিতাগ্রন্থ: - প্রতিবিম্ব, - আর্ত শব্দাবলী, - অন্তিম শরের মতো, - যখন উদ্যত সঙ্গীন, - শোকার্ত তরবারি ইত্যাদি।
• তাঁর রচিত গল্পগ্রন্থ: - আরো দুটি মৃত্যু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।