মেধাবী
Toggle menu

প্রাচীন সিন্ধু সভ্যতার তীর্থস্থান হরপ্পা পাকিস্তানের কোন প্রদেশে অবস্থিত?

সঠিক উত্তর
পাঞ্জাব

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- হরপ্পা হলো ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতার নিদর্শন। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলায় অবস্থিত।
- ১৯২১ সালে এখানে প্রথম সিন্ধু সভ্যতার নির্দশন আবিষ্কৃত হয়। হরপ্পার নির্দশন আবিষ্কারে দয়ারাম সাহনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
- সিন্ধু সভ্যতার অপর কেন্দ্র মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ১৯২২ সালে বাঙালি প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দোপাধ্যায়ের প্রচেষ্টায় মহেঞ্জোদারো শহরে খননকার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার নির্দশন উন্মোচিত হয়।
- খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতার সূচনা হয়। সিন্ধু সভ্যতা ছিলো একটি উন্নত নগর সভ্যতা। খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতা বিরাজমান ছিলো বলে ধারণা করা হয়।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)

সকল অপশন

রেফারেন্স মাত্র

পাঞ্জাব সঠিক
বেলুচিস্তান
সিন্ধু
গিলগিট-বাল্টিস্তান

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড