হাজং জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস ময়মনসিংহ জেলায়। এছাড়া নেত্রকোনা, শেরপুর ও সিলেট জেলাতেও হাজংদের বসবাস রয়েছে। হাজংদের আদি নিবাস উত্তর বার্মায়। এদের সমাজ কাঠামো পিতৃতান্ত্রিক। হাজংরা ধর্মীয় বিশ্বাসে হিন্দু ধর্মাবলম্বী। তবে তাদের কিছু নিজস্ব আদি বিশ্বাস আছে। আবার কেউ কেউ বৈষ্ণবপন্থি। হাজং শব্দের অর্থ মাটির পোকা। (সূত্র: বাংলাপিডিয়া)