মূল বিষয়বস্তুতে যান

হায়ারার্কিকাল টপোলজির জন্য ব্যবহৃত আরেকটি নাম কী?

সঠিক উত্তর

Tree Topology

সঠিক উত্তর: Tree Topology

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• হায়ারার্কিকাল টপোলজির আরেকটি নাম হলো Tree Topology. এই টপোলজিতে নেটওয়ার্কের ডিভাইসগুলো একটি গাছের মতো কাঠামো তৈরি করে, যেখানে একটি মূল নোড থেকে বিভিন্ন শাখা বেরিয়ে আসে। Tree Topology মূলত Star ও Bus Topology এর সংমিশ্রণ হিসেবে কাজ করে। এতে প্রধান নোড থেকে বিভিন্ন স্তরের সাব-নোড যুক্ত থাকে, যা হায়ারার্কিকাল ব্যবস্থা তৈরি করে। - Star Topology, Bus Topology এবং Ring Topology আলাদা আলাদা নেটওয়ার্ক কাঠামো, যা হায়ারার্কিকাল নয়। তাই, হায়ারার্কিকাল টপোলজির সঠিক নাম হলো Tree Topology।- সঠিক উত্তর: ক) Tree Topology• লোকাল এরিয়া নেটওয়ার্কের টপোলজি:- নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার সমূহের সংযোগের অবস্থানগত বিন্যাসের কাঠামো হচ্ছে টপোলজি।- টপোলজিকে তাই লোকাল এরিয়া নেটওয়ার্কের সংগঠন হিসাবে অভিহিত করা হয়।- লোকাল এরিয়া নেটওয়ার্কে সাধারণত নিম্নলিখিত চার ধরনের সংযোগ পদ্ধতি ব্যবহার করা হয়।১. স্টার টপোলজি,২. বাস টপোলজি,৩. রিং টপোলজি,৪. ট্রি টপোলজি।• ট্রি টপোলজি:- এটি বর্তমানে সর্বাধিক ব্যবহৃত টপোলজিগুলোর মধ্যে একটি।- ট্রি টপোলজি বাস টপোলজি এবং স্টার টপোলজির বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে।- এই টপোলজিটি নেটওয়ার্ককে একাধিক স্তরে বিভক্ত করে, যেখানে প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়।- একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়, এভাবে স্তরে স্তরে বিভক্ত থাকে।- ট্রি টপোলজিতে মূল হোস্ট কম্পিউটার থেকে হায়ারার্কিক্যাল গঠনে বাকি কম্পিউটার গুলোর সংযোগ থাকে তাই একে হায়ারার্কিক্যাল টপোলজি বলে।• ট্রি টপোলজির সুবিধাসমূহ:- দীর্ঘ দূরত্বে সংকেত প্রেরণ করা যায়।- যেকোন সময় নতুন শাখা-প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি-টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ।- নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না।- ট্রি টপোলজিতে ত্রুটি সনাক্তকরণ এবং সংশোধন খুব সহজ।- নেটওয়ার্কের কোন নোড বা শাখা নষ্ট হলে, সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয় না।- প্রতিটি পৃথক সেগমেন্ট এর জন্য পয়েন্ট-টু-পয়েন্ট ওয়্যারিং রয়েছে।- বড় ধরণের নেটওয়ার্ক গঠনে বা অফিস ব্যবস্থাপনার কাজে এ নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী।- ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি।• ট্রি টপোলজির অসুবিধাসমূহ:- এই টপোলজি কিছুটা জটিল প্রকৃতির।- বাস্তবায়ন খরচ তুলনামূলকভাবে বেশি।উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Tree Topology সঠিক
  2. Star Topology
  3. Bus Topology
  4. Ring Topology

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল