মূল বিষয়বস্তুতে যান

GSM-এর কোন প্রযুক্তিগত উদ্ভাবনের ফলে মোবাইল নেটওয়ার্কে সংক্ষিপ্ত বার্তা পাঠানো সম্ভব হয়েছে?

সঠিক উত্তর

SMS

সঠিক উত্তর: SMS

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মোবাইল নেটওয়ার্কে সংক্ষিপ্ত বার্তা পাঠানোর ক্ষেত্রে GSM-এর যে প্রযুক্তিগত উদ্ভাবনটি মুখ্য ভূমিকা রেখেছে তা হলো SMS (Short Message Service)। এটি একটি বিশেষ প্রযুক্তি যা ১৯৮০-এর দশকে GSM স্ট্যান্ডার্ডের অংশ হিসেবে বিকশিত হয়। SMS-এর মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ফোন ব্যবহার করে সর্বোচ্চ ১৬০ অক্ষরের পাঠ্য বার্তা একে অপরকে পাঠাতে পারেন। এই প্রযুক্তির মূল বৈশিষ্ট্য হলো, এটি ভয়েস কল না করেও বার্তা আদান-প্রদান করার সুযোগ দেয়, যা মোবাইল যোগাযোগে বিপ্লব ঘটিয়েছে। এটি খুবই কার্যকর, ব্যয়সাশ্রয়ী ও তাৎক্ষণিক বার্তা বিনিময়ের উপায় হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে।

• জিএসএম (Global System for Mobile Communication - GSM):
- জিএসএম হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
- এটি দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল ফোন সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়।
- জিএসএম প্রথম চালু হয় ফিনল্যান্ড-এ।
- মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে, বিশ্বের যে কোনো স্থান থেকে জিএসএম নেটওয়ার্কের আওতায় থাকা অবস্থায় একজন ব্যবহারকারী তার মোবাইল ফোনটি ব্যবহার করতে সক্ষম।
- জিএসএম সিস্টেমে TDMA (Time Division Multiple Access) প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোন সার্ভিস যেমন: এসএমএম, কল ফরওয়ার্ডিং, আউটগোয়িং কল নিয়ন্ত্রণ, ইনকামিং কল নিয়ন্ত্রণ, কল হোডিং, কলার আইডি, কলার ওয়েটিং, মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি প্রদান করা হয়।

• জিএসএম এর বৈশিষ্ট্য:
- জিএসএম স্বল্প মূল্যের এসএমএস (Short Message Service) সেবা বাস্তবায়নের ক্ষেত্রে পথিকৃত।
- মোবাইল হ্যান্ডসেটের ট্রান্সমিশন ক্ষমতা সাধারণত ১ ওয়াট বা ২ ওয়াট।
- এটি সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলে মোবাইল ফোনগুলোকে জিএসএম নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে।
- জিএসএম নেটওয়ার্কের সর্বোচ্চ কার্যকরী দূরত্ব ৩৫ কিলোমিটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. USSD
  2. IRC
  3. IVR
  4. SMS সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল