আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ গ্লোবাল সুমুদ (GSF) গঠিত হয় কবে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জুলাই ২০২৫
সঠিক উত্তর
সঠিক উত্তর: জুলাই ২০২৫
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
Global Sumud Flotilla (গ্লোবাল সুমুদ ফ্লোটিলা):
- অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে গঠিত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।
- ‘সুমুদ’ শব্দের অর্থ হলো অবিচলতা ও সহনশীলতা, যা ফিলিস্তিনি জনগণের প্রতীক।
- ২০২৫ সালের জুলাইয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসান্তারার যৌথ উদ্যোগে এই নৌবহর গড়ে ওঠে।
- ফ্লোটিলায় ৪২টি জাহাজে ৪৭টি দেশের প্রায় ৫০০ অংশগ্রহণকারী যোগ দেন।
⇒ ২০০৭ সাল থেকে ইসরায়েল গাজাকে স্থল, আকাশ ও সমুদ্রপথে অবরোধ করে রেখেছে।
- ফলে গাজার সাধারণ মানুষ মানবিক সংকটে পড়েছেন।
- খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি ও পুনর্গঠনের সামগ্রী প্রায়ই আটকে দেওয়া হয়।
- গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের সমন্বয়ে গঠিত হয়। তারা সমুদ্রপথে জাহাজে করে সরাসরি গাজায় সাহায্য পাঠানোর চেষ্টা করেন।
⇒ ফ্লোটিলার মধ্যে আছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা, ইতালির সংসদ সদস্য, মানবাধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক ও আইনজীবীরা।
- স্পেনের বার্সেলোনা থেকে সেপ্টেম্বরের শুরুতে ফ্লোটিলার যাত্রা শুরু হয়।
- পরবর্তীতে তিউনিশিয়া, ইতালির সিসিলি দ্বীপ ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে নৌযান যুক্ত হয়। পথে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এর সঙ্গে সংহতি জানায়।
উৎস: i) Global Sumud Flotilla. [link]
ii) Al Jazeera.
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন