মেধাবী
Toggle menu

গুগল ড্রাইভ' কোন ধরনের ক্লাউড কম্পিউটিং সেবার অন্তর্ভুক্ত?

সঠিক উত্তর
সফটওয়্যারভিত্তিক সেবা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গুগল ড্রাইভ সফটওয়্যারভিত্তিক ক্লাউড কম্পিউটিং সেবা প্রদান করে থাকে।

ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বর্তমানে বিভিন্ন রকম সেবা প্রদান করতে পারে –
1. Infrastructure as a Service
2. Platform as a Service
3. Software as a Service

Infrastructure as a Service : এ ধরনের পরিষেবায় মূলত বিভিন্ন হার্ডওয়্যারভিত্তিক সেবা প্রদান করা হয়। যেমন, প্রসেসিং ক্ষমতা, মেমোরি, হার্ড ডিস্ক, নেটওয়ার্ক – এসবের ওপর ভিত্তি করে প্রয়োজনমত কনফিগারেশনের এক বা একাধিক কম্পিউটার ভাড়া নেওয়া যায়।

Platform as a Service : প্ল্যাটফর্মভিত্তিক সেবায় হার্ডওয়্যারের পাশাপাশি কম্পিউটিং প্ল্যাটফর্ম, যেমন নির্দিষ্ট অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হয়। ব্যবহারকারীকে নিজে থেকে সেসব সফটওয়্যার ইনস্টল ও কনফিগারেশনের ঝামেলায় যেতে হয় না।

Software as a Service : সফটওয়্যারভিত্তিক সেবায় বিভিন্ন সফটওয়্যার ক্লাউডে ইনস্টল করে দেওয়া থাকে। ব্যবহারকারী ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে সেসব সফটওয়্যার ব্যবহার করেন এবং এজন্য নিয়মিত একটি ফি প্রদান করেন। যেমন মাইক্রোসফটের অফিস ৩৬৫। আবার গুগলের বিভিন্ন সেবা, যেমন সার্চ ইঞ্জিন, জিমেইল, গুগল ড্রাইভ ইত্যাদি। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অবকাঠামোগত সেবা
সফটওয়্যারভিত্তিক সেবা সঠিক
প্ল্যাটফর্মভিত্তিক সেবা
কোনটিই নয়

প্রশ্ন তথ্য

বিষয়
আই সি টি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড