মেধাবী
Toggle menu

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিক উদযাপন অনুষ্ঠানমালায় কতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধান উপস্থিত ছিলেন?

সঠিক উত্তর
পাঁচটি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সরকার গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ দশদিনব্যাপী উৎযাপন কর্মসূচি গ্রহণ করেছে।
- দশদিনব্যাপী অনুষ্ঠানমালার থিম ছিলো ‘মুজিব চিরন্তন’।
- এসব অনুষ্ঠানের বিভিন্ন দিবসে সার্কভুক্ত পাচঁটি বিদেশী দেশের সরকার/রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলো।
এরা হলেন:
- ১৭ই মার্চ : মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ
- ১৯ মার্চ : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে
- ২২ মার্চ : নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী
- ২৪ মার্চ : ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং
- ২৬ মার্চ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এছাড়া, ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন:
- চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
- জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা
- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
- কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেন
- দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং স্যু-কুয়েন
- ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস
- ওআইসির সেক্রেটারি জেনারেল ড. ইউসেফ আল ওথাইমিন এবং
- ইউনেস্কোর মহাপরিচালক আদ্রে আজুলে।
(তথ্যসূত্র: দৈনিক যুগান্তর)

সকল অপশন

রেফারেন্স মাত্র

চারটি
পাঁচটি সঠিক
ছয়টি
সাতটি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড